বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

পাবনার ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার, সরকারি সেবাপ্রাপ্তি ও উন্নয়ন নিশ্চিতকরণে এক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সভাকক্ষে ‘জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় বাংলাদেশ রুর্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান সভাটি সঞ্চালনা করেন।সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হাসান, আইসিটি কর্মকর্তা শাহিনুর রহমান শাহীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, কৃষি কর্মকর্তা শারমিন জাহান এবং উপসহকারী প্রকৌশলী মো. কাউসার আহমেদ।নাগরিক সংগঠন ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন খানমরিচা ইউনিয়ন আদিবাসী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শ্রী রনজিত কুমার বসা ও পূজা সূত্রধর।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ব্রেডের হিসাবরক্ষক আবুল কালাম আজাদ।সভায় ভাঙ্গুড়া উপজেলার অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা বাড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সরকারি সেবার যথাযথ বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট নাগরিক সংগঠন ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা