হবিগঞ্জে হামলার ঘটনায় বিচার না হওয়া এবং প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, হামলার বিচার নেই, হামলাকারীর গ্রেপ্তার নেই। অথচ প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা, পথে পথে বাধা।
পোস্টে তিনি আরও লিখেছেন, যারা রক্ত ঝরালো, তারা স্বাধীন। যারা বিচার চাইছে, তাদের পথ রুদ্ধ। এ কোন ন্যায়বিচার?
এর আগে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে হামলার অভিযোগ ওঠে। এনসিপি নেতারা দাবি করেন, ওই ঘটনায় তাদের কয়েকজন নেতাকর্মী আহত হন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার প্রতিবাদে এনসিপি হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিকে কর্মসূচি ঘিরে এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬