গাজীপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্টদের মধ্যে শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কারও তুলনা হয় না। অন্য ফ্যাসিস্টদের সঙ্গেও তার মিল খুঁজে পাওয়া যায় না।
রোববার (১৬ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় এ আয়োজন করে।
রিজভী বলেন, জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষও এতে অংশ নিয়েছে। তিনি দাবি করেন, এ আন্দোলনে বহু শ্রমিক, রিকশাচালক, হোটেলকর্মী ও সাংবাদিক নিহত হয়েছেন।
তিনি বলেন, দুঃশাসনের বিরুদ্ধে মানুষ সবসময় শুরুতে নীরব থাকে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি রয়েছে।
দেশের ইতিহাস তুলে ধরে রিজভী বলেন, যুগে যুগে এ দেশের মানুষ শোষণ ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ব্রিটিশ শাসনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সমৃদ্ধশালী হওয়ার কারণে বাংলা ছিল বিদেশি শক্তির আগ্রহের কেন্দ্রবিন্দু।
সিরাজউদ্দৌলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাকে অনেক সময় দুর্বলচিত্তের মানুষ বলা হলেও তিনি দুইবার ইংরেজদের পরাজিত করে কলকাতা পুনরুদ্ধার করেছিলেন। পরে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে পরিস্থিতি পরিবর্তিত হয়।
বিএনপির এই নেতা বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করা হলে জনগণ তা মেনে নেয় না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার ওপর রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়েছে এবং তাকে কারাবন্দি করা হয়েছে।
রিজভী আরও বলেন, গুম, খুন, রিমান্ডে নির্যাতনসহ নানা নিপীড়নের ঘটনা ঘটেছে। এসব প্রসঙ্গ তুলে তিনি আবারও বলেন, ফ্যাসিস্টদের মধ্যে শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কারও তুলনা হয় না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারারসহ বিভিন্ন কর্মকর্তারা বক্তব্য দেন।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬