সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

চ্যালেঞ্জিং চরিত্রে সনি রহমান

‘মন পাখি’তে সনি-বৃষ্টি, সাঁওতাল জীবনের গল্পে নতুন সিনেমা

ছবি: সনি রহমান ও বৃষ্টি চৌধুরী

আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, সংগ্রাম ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। সিনেমাটির কাহিনি ও পরিচালনা করছেন টিনা খান। চিত্রনাট্য, সংলাপ ও উপদেষ্টা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাসুম।

সাঁওতাল সম্প্রদায়ের সংস্কৃতি, সম্পর্ক, দৈনন্দিন জীবন ও নানা প্রতিকূলতার গল্পকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার কাহিনি। নির্মাতাদের দাবি, প্রচলিত ধারার বাইরে গিয়ে বাস্তব জীবনের কাছাকাছি একটি মানবিক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই এই সিনেমার মূল লক্ষ্য।

ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ একাধিক শিল্পী।

পরবর্তী ধাপের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীর।

সিনেমাটি নিয়ে সনি রহমান বলেন, আমার অভিনয় জীবনে অনেক নাটক ও চলচ্চিত্রে কাজ করেছি, তবে এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের চরিত্র আমার জন্য নতুন ও চ্যালেঞ্জিং।

তিনি আরও বলেন, বর্তমানে দর্শক গল্পনির্ভর সিনেমা কম পাচ্ছেন। ‘মন পাখি’ দর্শকদের জন্য ভিন্ন ধরনের একটি গল্প উপহার দেবে বলে আমার বিশ্বাস। সিনেমার প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ এবং সবাই নিজেদের জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করছেন।

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। অ্যাকশন পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং সংগীতায়োজনে রয়েছেন শওকত আলী ইমন

সাঁওতাল সংস্কৃতি ও মানুষের জীবনের অজানা গল্প বড় পর্দায় তুলে ধরার প্রত্যাশা নিয়ে নির্মিত হচ্ছে ‘মন পাখি’।

Image

#বাংলা_সিনেমা #মন_পাখি #সাঁওতাল_জীবনের_গল্প

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

‘মন পাখি’তে সনি-বৃষ্টি, সাঁওতাল জীবনের গল্পে নতুন সিনেমা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, সংগ্রাম ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘মন পাখি’। সিনেমাটির কাহিনি ও পরিচালনা করছেন টিনা খান। চিত্রনাট্য, সংলাপ ও উপদেষ্টা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাসুম।

সাঁওতাল সম্প্রদায়ের সংস্কৃতি, সম্পর্ক, দৈনন্দিন জীবন ও নানা প্রতিকূলতার গল্পকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার কাহিনি। নির্মাতাদের দাবি, প্রচলিত ধারার বাইরে গিয়ে বাস্তব জীবনের কাছাকাছি একটি মানবিক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই এই সিনেমার মূল লক্ষ্য।

ইতোমধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকারসহ একাধিক শিল্পী।

পরবর্তী ধাপের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে মাহমুদুল ইসলাম মিঠু, ফাইয়াজ আহমেদ ববি এবং প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীর।

সিনেমাটি নিয়ে সনি রহমান বলেন, আমার অভিনয় জীবনে অনেক নাটক ও চলচ্চিত্রে কাজ করেছি, তবে এমন গল্পে আগে অভিনয় করা হয়নি। সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকে কেন্দ্র করে এ ধরনের চরিত্র আমার জন্য নতুন ও চ্যালেঞ্জিং।

তিনি আরও বলেন, বর্তমানে দর্শক গল্পনির্ভর সিনেমা কম পাচ্ছেন। ‘মন পাখি’ দর্শকদের জন্য ভিন্ন ধরনের একটি গল্প উপহার দেবে বলে আমার বিশ্বাস। সিনেমার প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ এবং সবাই নিজেদের জায়গা থেকে ভালো কাজ করার চেষ্টা করছেন।

সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক আসাদুজ্জামান মজনু। অ্যাকশন পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং সংগীতায়োজনে রয়েছেন শওকত আলী ইমন

সাঁওতাল সংস্কৃতি ও মানুষের জীবনের অজানা গল্প বড় পর্দায় তুলে ধরার প্রত্যাশা নিয়ে নির্মিত হচ্ছে ‘মন পাখি’।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত