বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযোগ অস্বীকার নেতার

‘পুকুরপাড়ে দেখা করলে কার্ড মিলবে’ বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ

অভিযুক্ত শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দ। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগটি করেছেন শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এক নারী। তার দাবি, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করার প্রস্তাব দেন। বিনিময়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, এর আগে ওই নেতার কথায় রাজি না হওয়ায় সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ উদ্দিন আকন্দ। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে রাত ১২টায় কোথাও যাওয়ার প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের সময় ওই নারী তার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন, কিন্তু দিতে না পারায় তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সেক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

#শিবপুর #নরসিংদী #ফ্যামিলিকার্ড_বিতর্ক

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

‘পুকুরপাড়ে দেখা করলে কার্ড মিলবে’ বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগটি করেছেন শিবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এক নারী। তার দাবি, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করার প্রস্তাব দেন। বিনিময়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, এর আগে ওই নেতার কথায় রাজি না হওয়ায় সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ উদ্দিন আকন্দ। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে রাত ১২টায় কোথাও যাওয়ার প্রশ্নই আসে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের সময় ওই নারী তার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন, কিন্তু দিতে না পারায় তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সেক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত