গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত সুরক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ ও বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতারা।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, “দেশের ১ হাজার ৪০০ সন্তানকে যারা হত্যা করেছে এবং যারা তাদের পক্ষে কথা বলে, তাদের কথা শোনার সময় জনগণের নেই।” তিনি অভিযোগ করেন, বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা ও কোটা প্রথার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, “জনগণ আর কোনোভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুযোগ দেবে না।”
সারজিস আলম অভিযোগ করেন, ২০১৪ সালের বিনাভোটের নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোট এবং ২০২৪ সালের ডামি নির্বাচন দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি করে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধেও অবস্থান নেবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের করের টাকায় বেতন নিয়ে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সরকারের অন্যায় সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশ শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নেতৃত্বে আজমিরীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি পদযাত্রা বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পদযাত্রা শেষে নেতারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬