বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সমান নাগরিক অধিকার

‘আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় ‘বাংলাদেশি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই; সবাই বাংলাদেশের অধিবাসী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত ‘ইনডিজিনাস আইডেন্টিটি ইজ ইরেলিভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সব নাগরিক সংবিধান অনুযায়ী সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করেন। জাতীয় ঐক্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবার পরিচয় বাংলাদেশি হওয়াই মূল ভিত্তি।

তিনি বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠী, নারী ও শিশুদের উন্নয়নে রাষ্ট্র বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা চালু রেখেছে, যা সংবিধানেও স্বীকৃত।

আন্তর্জাতিক বিভিন্ন সনদের প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ এবং আইএলও কনভেনশন ১৬৯ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এর অংশীদার নয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

#স্বরাষ্ট্রমন্ত্রী #জাতীয়_ঐক্য #বাংলাদেশি_পরিচয়

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

‘আমরা সবাই বাংলাদেশি, কেউ আদিবাসী নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের মূল পরিচয় ‘বাংলাদেশি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই; সবাই বাংলাদেশের অধিবাসী।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত ‘ইনডিজিনাস আইডেন্টিটি ইজ ইরেলিভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সব নাগরিক সংবিধান অনুযায়ী সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করেন। জাতীয় ঐক্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবার পরিচয় বাংলাদেশি হওয়াই মূল ভিত্তি।

তিনি বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠী, নারী ও শিশুদের উন্নয়নে রাষ্ট্র বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা চালু রেখেছে, যা সংবিধানেও স্বীকৃত।

আন্তর্জাতিক বিভিন্ন সনদের প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ এবং আইএলও কনভেনশন ১৬৯ বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এর অংশীদার নয়।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত