বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মিলাদ, কিয়াম, খতমে কোরআন

‎ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাসিরনগরে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন

ছবি : চেকপোস্ট

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন করা হয়েছে।

গাউছুল আজম, পীরানে পীর, দাস্তেগীর, মাহবুবে ছুবহানী ও কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী আল গিলানী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নাসিরনগর উপজেলায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

‘ইয়াজদাহম’ অর্থ এগারো এবং ‘ফাতেহা’ অর্থ দোয়া। হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে দোয়া ও ধর্মীয় আয়োজনকে ফাতেহা-ই ইয়াজদাহম বলা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের জামেয়া মতিনিয়া আলেয়া মাদ্রাসা মাঠে ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরীফ, ফান্দাউক দরবার শরীফ, দাঁত মন্ডল মিরানীয়া নূরিয়া দরবার শরীফ, মিরানীয়া সাঈদীয়া আজিজিয়া দরবার শরীফ, জেঠাগ্রাম মিরানীয়া আজিজিয়া দরবার, গুনিয়াউক দরবার শরীফ, খান্দুরা দরবার শরীফ, হরিপুর দরবার শরীফ, নাসিরপুর দরবার শরীফ ও শ্রীঘর আজিজিয়া দরবার শরীফসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও খানকাহ শরীফে পৃথক কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর পবিত্র খতমে কোরআন, খতমে তাহলিল, মিলাদ শরীফ, কিয়াম ও বিশেষ মোনাজাত

এ সময় গাউছুল আজম হযরত শেখ সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবন ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, বিনম্রতা, আত্মশুদ্ধি, মানবসেবা, ঈমান-আকিদা এবং মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সৃষ্টির প্রতি ভালোবাসা ও মানবকল্যাণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষার কথাও তুলে ধরা হয়।

Image

#নাসিরনগর #ফাতেহাইইয়াজদাহম #আবদুলকাদেরজিলানী

চেকপোস্ট

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

‎ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাসিরনগরে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম উদযাপন করা হয়েছে।

গাউছুল আজম, পীরানে পীর, দাস্তেগীর, মাহবুবে ছুবহানী ও কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী আল গিলানী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নাসিরনগর উপজেলায় বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

‘ইয়াজদাহম’ অর্থ এগারো এবং ‘ফাতেহা’ অর্থ দোয়া। হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস উপলক্ষে দোয়া ও ধর্মীয় আয়োজনকে ফাতেহা-ই ইয়াজদাহম বলা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত নাসিরনগর উপজেলা সদরের জামেয়া মতিনিয়া আলেয়া মাদ্রাসা মাঠে ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরীফ, ফান্দাউক দরবার শরীফ, দাঁত মন্ডল মিরানীয়া নূরিয়া দরবার শরীফ, মিরানীয়া সাঈদীয়া আজিজিয়া দরবার শরীফ, জেঠাগ্রাম মিরানীয়া আজিজিয়া দরবার, গুনিয়াউক দরবার শরীফ, খান্দুরা দরবার শরীফ, হরিপুর দরবার শরীফ, নাসিরপুর দরবার শরীফ ও শ্রীঘর আজিজিয়া দরবার শরীফসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও খানকাহ শরীফে পৃথক কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর পবিত্র খতমে কোরআন, খতমে তাহলিল, মিলাদ শরীফ, কিয়াম ও বিশেষ মোনাজাত

এ সময় গাউছুল আজম হযরত শেখ সৈয়দ মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবন ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, বিনম্রতা, আত্মশুদ্ধি, মানবসেবা, ঈমান-আকিদা এবং মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সৃষ্টির প্রতি ভালোবাসা ও মানবকল্যাণের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের শিক্ষার কথাও তুলে ধরা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত