সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ইনিংসে মুগ্ধ ক্রিকেট বিশ্ব

৯১ বলে ২৩৩! ঝড় তুললেন ভারতের অভিষেক শর্মা

অভিষেক শর্মা। ছবি : এনডিটিভি

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না ভারতের ওপেনার অভিষেক শর্মার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র ১১ রান করেছিলেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিলেন এই মারকুটে ব্যাটার।

পাঞ্জাব আন্তজেলা সিনিয়র ওয়ানডে প্রতিযোগিতায় অমৃতসরের হয়ে তারন তারানের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫৬ দশমিক ০৪।

অভিষেকের ২৩৩ রানের মধ্যে বাউন্ডারি থেকেই এসেছে ২১০ রান। ২৫ ছক্কায় ১৫০ এবং ১৫ চারে ৬০ রান করেন তিনি।

তার দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অমৃতসর। উদ্বোধনী জুটিতে অভিষেকের সঙ্গে ৩০৫ রান যোগ করেন অভয় চৌধুরী, যিনি ৮৫ বলে করেন ৯৩ রান। পরে অভিনব শর্মা ৩৩ বলে ৫১ রান যোগ করেন।

৫৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারন তারান ৮ উইকেটে ৩১৩ রানে থেমে যায়। ফলে ২২০ রানের বড় জয় পায় অমৃতসর।

শুধু ব্যাটিং নয়, বল হাতেও অবদান রাখেন অভিষেক। বাঁহাতি স্পিনে ৯ ওভারে ৭১ রান দিয়ে নেন ২ উইকেট। এর মধ্যে সেঞ্চুরি করা অর্শদীপ সিংয়ের উইকেটও রয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থতার পর ঘরোয়া ক্রিকেটের প্রথম ম্যাচেই এমন দুর্দান্ত ইনিংস খেলে আবারও আলোচনায় উঠে এলেন ভারতের এই তরুণ ওপেনার। তবে আন্তজেলা পর্যায়ের ম্যাচ হওয়ায় ২৩৩ রানের এই ইনিংসটি তাঁর স্বীকৃত লিস্ট ‘এ’ পরিসংখ্যানে যুক্ত হবে না।

#ক্রিকেট_আপডেট #অভিষেক_শর্মা #ভারতীয়_ক্রিকেট

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

৯১ বলে ২৩৩! ঝড় তুললেন ভারতের অভিষেক শর্মা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না ভারতের ওপেনার অভিষেক শর্মার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র ১১ রান করেছিলেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ফিরেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিলেন এই মারকুটে ব্যাটার।

পাঞ্জাব আন্তজেলা সিনিয়র ওয়ানডে প্রতিযোগিতায় অমৃতসরের হয়ে তারন তারানের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫৬ দশমিক ০৪।

অভিষেকের ২৩৩ রানের মধ্যে বাউন্ডারি থেকেই এসেছে ২১০ রান। ২৫ ছক্কায় ১৫০ এবং ১৫ চারে ৬০ রান করেন তিনি।

তার দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অমৃতসর। উদ্বোধনী জুটিতে অভিষেকের সঙ্গে ৩০৫ রান যোগ করেন অভয় চৌধুরী, যিনি ৮৫ বলে করেন ৯৩ রান। পরে অভিনব শর্মা ৩৩ বলে ৫১ রান যোগ করেন।

৫৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারন তারান ৮ উইকেটে ৩১৩ রানে থেমে যায়। ফলে ২২০ রানের বড় জয় পায় অমৃতসর।

শুধু ব্যাটিং নয়, বল হাতেও অবদান রাখেন অভিষেক। বাঁহাতি স্পিনে ৯ ওভারে ৭১ রান দিয়ে নেন ২ উইকেট। এর মধ্যে সেঞ্চুরি করা অর্শদীপ সিংয়ের উইকেটও রয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যর্থতার পর ঘরোয়া ক্রিকেটের প্রথম ম্যাচেই এমন দুর্দান্ত ইনিংস খেলে আবারও আলোচনায় উঠে এলেন ভারতের এই তরুণ ওপেনার। তবে আন্তজেলা পর্যায়ের ম্যাচ হওয়ায় ২৩৩ রানের এই ইনিংসটি তাঁর স্বীকৃত লিস্ট ‘এ’ পরিসংখ্যানে যুক্ত হবে না।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত