মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

প্রতিমন্ত্রীর মর্মান্তিক পরিণতি

৭ তলা থেকে পড়ে বিজেপি নেতার মৃত্যু, তদন্তে পুলিশ

নানক রাম ভূর্জি। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে বহুতল ভবন থেকে পড়ে নানক রাম ভূর্জি নামে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) হজরতগঞ্জ এলাকার দারুলশাফা নতুন এমএলএ রেসিডেন্স কমপ্লেক্সের পেছনের একটি ৭ তলা ভবন থেকে পড়ে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নানক রাম ভূর্জির বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি উত্তর প্রদেশের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, এমএলএ বাসভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন যে, আবাসিক কমপ্লেক্সের পেছনের একটি ভবনের ওপর থেকে এক ব্যক্তি নিচে পড়ে গেছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নানক রাম ভূর্জি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। ইদানীং তাকে এমএলএ বাসভবন কমপ্লেক্সের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত।

ঘটনার পর নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

#ভারতসংবাদ #লখনউ #বিজেপিনেতা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৭ তলা থেকে পড়ে বিজেপি নেতার মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে বহুতল ভবন থেকে পড়ে নানক রাম ভূর্জি নামে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) হজরতগঞ্জ এলাকার দারুলশাফা নতুন এমএলএ রেসিডেন্স কমপ্লেক্সের পেছনের একটি ৭ তলা ভবন থেকে পড়ে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নানক রাম ভূর্জির বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি উত্তর প্রদেশের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানায়, এমএলএ বাসভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন যে, আবাসিক কমপ্লেক্সের পেছনের একটি ভবনের ওপর থেকে এক ব্যক্তি নিচে পড়ে গেছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নানক রাম ভূর্জি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। ইদানীং তাকে এমএলএ বাসভবন কমপ্লেক্সের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত।

ঘটনার পর নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত