শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সময়সূচি চূড়ান্ত করবে কমিশন

৬ জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ: ইসি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

আগামী বছরের ৬ জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে ভোট শুরুর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এরপর রমজান ও মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের ৬ জুনের আগেই শেষ করার বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে।

তিনি জানান, পরীক্ষার কারণে প্রয়োজন হলে আগের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন বা নির্বাচনের ধাপ কমানো হতে পারে। ভোটের কারণে যাতে শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি পরবর্তী আলোচনা শেষে জানানো হবে।

বৈঠকে জাতীয় সংসদের একটি উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। 

#ইউপিনির্বাচন #স্থানীয়সরকারনির্বাচন #ইসিসানাউল্লাহ

চেকপোস্ট

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

৬ জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ: ইসি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী বছরের ৬ জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে ভোট শুরুর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও এরপর রমজান ও মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের ৬ জুনের আগেই শেষ করার বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে।

তিনি জানান, পরীক্ষার কারণে প্রয়োজন হলে আগের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন বা নির্বাচনের ধাপ কমানো হতে পারে। ভোটের কারণে যাতে শিক্ষার্থীদের পরীক্ষা ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি পরবর্তী আলোচনা শেষে জানানো হবে।

বৈঠকে জাতীয় সংসদের একটি উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান ইসি সানাউল্লাহ। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত