রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা

৬৫৩ বছরের ঐতিহাসিক আদিনা মসজিদ নিয়ে শিবলিঙ্গ স্থাপনের উদ্যোগ বিজেপির

৬৫৩ বছরের ঐতিহাসিক আদিনা মসজিদ। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মালদা জেলার ৬৫৩ বছরের ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মসজিদটিকে ‘আদিনাথ মন্দির’ দাবি করে বিজেপির এক বিধায়কের মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সম্প্রতি রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে বিজেপির রাজারহাটের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি আদিনা মসজিদকে ‘আদিনাথ মন্দির’ বলে দাবি করেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) ঐতিহাসিক স্থাপনার প্রায় ৫০ মিটারের মধ্যে শিবলিঙ্গ স্থাপন ও রুদ্রাভিষেক আয়োজনের ঘোষণা দিয়েছে আদিনাথ শিব মন্দির ও মেলা কমিটি। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্নতাত্ত্বিক তথ্য অনুযায়ী, ১৩৭৩ খ্রিষ্টাব্দে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। বর্তমানে এটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) সংরক্ষিত স্থাপনা।

তবে দীর্ঘদিন ধরে একটি পক্ষ দাবি করে আসছে, মসজিদটি একটি প্রাচীন শিবমন্দিরের ওপর নির্মিত। স্থাপনাটির কিছু নকশা ও কারুকাজে হিন্দু ধর্মীয় নিদর্শন রয়েছে বলেও তাদের দাবি।

এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আদালতের চূড়ান্ত রায় না আসার আগেই মসজিদের কাছে শিবলিঙ্গ স্থাপন ও ধর্মীয় আয়োজন ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

আদিনাথ শিব মন্দির ও মেলা কমিটির সদস্য কাজল গোস্বামী দাবি করেন, তাদের আন্দোলন দীর্ঘদিনের। আইন ও আদালতের নির্দেশ মেনেই ভবিষ্যতে স্থায়ীভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও দাবি করেন, এটি কখনো মসজিদ ছিল না; বরং প্রাচীন শিবমন্দির ভেঙে পরে মসজিদে রূপান্তর করা হয়েছিল। তবে এই দাবির পক্ষে এখনো কোনো চূড়ান্ত আদালতের রায় নেই।

স্থানীয় কয়েকজন বাসিন্দাও দাবি করেছেন, প্রত্নতাত্ত্বিক খননে শিবমূর্তি ও হিন্দু ধর্মীয় নিদর্শন পাওয়া গিয়েছিল। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীন বা সরকারি নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে আসেনি।

#পশ্চিমবঙ্গ #ধর্মীয়_বিতর্ক #আদিনা_মসজিদ

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

৬৫৩ বছরের ঐতিহাসিক আদিনা মসজিদ নিয়ে শিবলিঙ্গ স্থাপনের উদ্যোগ বিজেপির

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের মালদা জেলার ৬৫৩ বছরের ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মসজিদটিকে ‘আদিনাথ মন্দির’ দাবি করে বিজেপির এক বিধায়কের মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সম্প্রতি রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে বিজেপির রাজারহাটের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি আদিনা মসজিদকে ‘আদিনাথ মন্দির’ বলে দাবি করেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) ঐতিহাসিক স্থাপনার প্রায় ৫০ মিটারের মধ্যে শিবলিঙ্গ স্থাপন ও রুদ্রাভিষেক আয়োজনের ঘোষণা দিয়েছে আদিনাথ শিব মন্দির ও মেলা কমিটি। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রত্নতাত্ত্বিক তথ্য অনুযায়ী, ১৩৭৩ খ্রিষ্টাব্দে সুলতান সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। বর্তমানে এটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (এএসআই) সংরক্ষিত স্থাপনা।

তবে দীর্ঘদিন ধরে একটি পক্ষ দাবি করে আসছে, মসজিদটি একটি প্রাচীন শিবমন্দিরের ওপর নির্মিত। স্থাপনাটির কিছু নকশা ও কারুকাজে হিন্দু ধর্মীয় নিদর্শন রয়েছে বলেও তাদের দাবি।

এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আদালতের চূড়ান্ত রায় না আসার আগেই মসজিদের কাছে শিবলিঙ্গ স্থাপন ও ধর্মীয় আয়োজন ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

আদিনাথ শিব মন্দির ও মেলা কমিটির সদস্য কাজল গোস্বামী দাবি করেন, তাদের আন্দোলন দীর্ঘদিনের। আইন ও আদালতের নির্দেশ মেনেই ভবিষ্যতে স্থায়ীভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও দাবি করেন, এটি কখনো মসজিদ ছিল না; বরং প্রাচীন শিবমন্দির ভেঙে পরে মসজিদে রূপান্তর করা হয়েছিল। তবে এই দাবির পক্ষে এখনো কোনো চূড়ান্ত আদালতের রায় নেই।

স্থানীয় কয়েকজন বাসিন্দাও দাবি করেছেন, প্রত্নতাত্ত্বিক খননে শিবমূর্তি ও হিন্দু ধর্মীয় নিদর্শন পাওয়া গিয়েছিল। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীন বা সরকারি নিশ্চিত প্রমাণ প্রকাশ্যে আসেনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত