প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে টানা ২৫ দিন অনশনে থাকা খ্যাতনামা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
বুধবার (২২ জুলাই) বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে জানা গেছে, গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ওয়াংচুকের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে দুই মন্ত্রী হঠাৎ করে আইসিইউতে গিয়ে ওয়াংচুকের সঙ্গে দেখা করেন। প্রায় ১০ মিনিটের ওই বৈঠকের সময় চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের বাইরে থাকতে বলা হয়েছিল।
বৈঠকে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনা, পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সূত্রের দাবি, কেন্দ্রের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর অনশন প্রত্যাহারে সম্মতি জানিয়েছেন ওয়াংচুক।
এর আগে অনশনের ২১তম দিনে পুলিশ তাকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করেছিল। পরে দিল্লি হাইকোর্টের অনুমতিতে তাকে নিজের পছন্দের মেদান্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
দীর্ঘদিন অনাহারে থাকার কারণে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরের সঞ্চিত শক্তি শেষ হয়ে যাওয়ায় পেশির প্রোটিন ক্ষয় শুরু হয়েছে এবং দ্রুত ওজন কমছে।
চিকিৎসকদের মতে, দীর্ঘ অনশনের পর হঠাৎ খাবার গ্রহণ করলে ‘রিফিডিং সিন্ড্রোম’-এর মতো জটিলতা দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞ চিকিৎসক দল তার সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করছে।
রক্ত পরীক্ষার ফল সন্তোষজনক হলে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬