বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ট্রাম্পের নতুন পদক্ষেপ

২৩০০ মেক্সিকানকে গুয়াতেমালায় পাঠাল যুক্তরাষ্ট্র

মেক্সিকোর আপত্তি সত্ত্বেও ২ হাজার ৩০০ জনকে গুয়াতেমালায় পাঠাল যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ২ হাজার ৩০০-এর বেশি মেক্সিকান নাগরিককে তৃতীয় দেশ গুয়াতেমালায় পাঠানো হয়েছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বের্নাদো আরেভালো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে বিমানে করে পাঠানো অন্তত ২ হাজার ২৮৪ জন মেক্সিকান নাগরিককে তার দেশ গ্রহণ করেছে।

তবে গুয়াতেমালায় দীর্ঘ সময় রাখা হচ্ছে না তাদের। মেক্সিকো সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এ পরিবহনের খরচ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরকার বহন করছে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে মেক্সিকো সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিটি মেক্সিকান নাগরিকের নিজ দেশে সরাসরি প্রবেশের সাংবিধানিক অধিকার রয়েছে।

মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট জানিয়েছে, মেক্সিকান অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ ঠেকানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তৃতীয় দেশে পাঠানোর এই পদ্ধতি নেওয়া হয়েছে। এর আগে একইভাবে কিছু মেক্সিকান নাগরিককে হন্ডুরাসেও পাঠানো হয়েছে।

এদিকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুত বৃহৎ পরিসরের নির্বাসন কার্যক্রম বাস্তবায়নে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের পদক্ষেপ অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের মধ্যে ভয় তৈরি করার কৌশল হতে পারে।

ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে কয়েকজন মেক্সিকান নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে মেক্সিকো সরকার।

#ট্রাম্প_অভিবাসন_নীতি #যুক্তরাষ্ট্র_মেক্সিকো #অভিবাসন_সংকট

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

২৩০০ মেক্সিকানকে গুয়াতেমালায় পাঠাল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ২ হাজার ৩০০-এর বেশি মেক্সিকান নাগরিককে তৃতীয় দেশ গুয়াতেমালায় পাঠানো হয়েছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বের্নাদো আরেভালো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে বিমানে করে পাঠানো অন্তত ২ হাজার ২৮৪ জন মেক্সিকান নাগরিককে তার দেশ গ্রহণ করেছে।

তবে গুয়াতেমালায় দীর্ঘ সময় রাখা হচ্ছে না তাদের। মেক্সিকো সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এ পরিবহনের খরচ যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরকার বহন করছে।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে মেক্সিকো সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিটি মেক্সিকান নাগরিকের নিজ দেশে সরাসরি প্রবেশের সাংবিধানিক অধিকার রয়েছে।

মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট জানিয়েছে, মেক্সিকান অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ ঠেকানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তৃতীয় দেশে পাঠানোর এই পদ্ধতি নেওয়া হয়েছে। এর আগে একইভাবে কিছু মেক্সিকান নাগরিককে হন্ডুরাসেও পাঠানো হয়েছে।

এদিকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুত বৃহৎ পরিসরের নির্বাসন কার্যক্রম বাস্তবায়নে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের পদক্ষেপ অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের মধ্যে ভয় তৈরি করার কৌশল হতে পারে।

ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে কয়েকজন মেক্সিকান নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে মেক্সিকো সরকার।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত