বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

৪৫ কোটি বাজেটের সিনেমায়

২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি, ‘আওয়ারাপান ২’-এ নতুন রেকর্ড

ছবি : ইমরান হাশমির ফেসবুক থেকে

বলিউডে ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পর নতুন ইতিহাস গড়লেন ইমরান হাশমি। প্রথমবার একক নায়ক হিসেবে অভিনীত কোনো সিনেমা বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করল তার।

ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয় করেছে ২০১ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ১৭০ কোটি ১৫ লাখ এবং আন্তর্জাতিক বাজার থেকে ৩১ কোটি ৩০ লাখ রুপি।

২০০৩ সালে ‘ফুটপাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল ইমরানের। এরপর নানা উত্থান-পতনের মধ্য দিয়ে নিজের আলাদা দর্শক তৈরি করেন তিনি। এবার ‘আওয়ারাপান ২’-এর সাফল্য তার ক্যারিয়ারে যোগ করল বড় এক অর্জন।

১৪ আগস্ট মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে সিনেমাটি। প্রথম দিনে আয় করে ২২ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৩ কোটি ৭৫ লাখ রুপিতে। প্রথম সপ্তাহ শেষে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় ছিল ১১৩ কোটি ৫০ লাখ রুপি, আর বিশ্বব্যাপী আয় পৌঁছায় ১৬১ কোটি ৬৭ লাখ রুপিতে।

দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটির ব্যবসায় ধারাবাহিকতা ছিল। অষ্টম দিনে ৫ কোটি ৭৫ লাখ, নবম দিনে ৮ কোটি ২৫ লাখ, দশম দিনে ৮ কোটি ৭৫ লাখ এবং একাদশ দিনে ২ কোটি ৭৫ লাখ রুপি আয় করে সিনেমাটি। এরপর ১২তম দিনে আরও ৪ কোটি রুপি যোগ করে ২০০ কোটির মাইলফলক স্পর্শ করে।

প্রায় ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘আওয়ারাপান ২’ ইতোমধ্যে নির্মাণ খরচের তুলনায় বড় মুনাফা করেছে। সিনেমাটি ২০০ শতাংশের বেশি লাভ করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

স্বাধীনতা দিবসের সপ্তাহে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে বক্স অফিস লড়াই হলেও শেষ পর্যন্ত এগিয়ে যায় ইমরানের সিনেমাই।

তবে সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে এসেছে যশ অভিনীত ‘টক্সিক’। ২৬ আগস্ট মুক্তি পাওয়া এই সিনেমার কারণে ‘আওয়ারাপান ২’ কিছু পর্দা হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী ৪৬৬ কোটির বেশি আয় করেছিল, যেখানে ইমরান ছিলেন খল চরিত্রে। কিন্তু একক নায়ক হিসেবে ‘আওয়ারাপান ২’-এর ২০০ কোটির সাফল্য তার ক্যারিয়ারের বিশেষ অর্জন হয়ে থাকবে।

নিতিন কক্কর পরিচালিত এই সিনেমায় ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, পুরান গাব্বি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমার ও অনিরুদ্ধ রাওয়ালসহ অনেকে।

#ইমরানহাশমি #বলিউডবক্সঅফিস #আওয়ারাপান২

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি, ‘আওয়ারাপান ২’-এ নতুন রেকর্ড

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত