সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএমের দায়িত্ব গ্রহণের ১০ মাস পূর্ণ হয়েছে। দায়িত্বকালীন সময়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১ হাজার ৩৯৬ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ১৮৯ জন মাদক ব্যবসায়ী, ৩৪ জন চোরাকারবারী এবং ৩৬ জন অনলাইন জুয়াড়ি রয়েছেন। এছাড়া চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও বিপুলসংখ্যক আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
দায়িত্ব পালনে কাজের স্বীকৃতি হিসেবে ওসি রতন শেখ পিপিএম ইতোমধ্যে পাঁচবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন বলে জানিয়েছে থানা পুলিশ।
তাঁর নেতৃত্বে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
থানা পুলিশ জানিয়েছে, এসব সাফল্য কোনো একক ব্যক্তির নয়; এটি পুরো থানা পুলিশের দলগত প্রচেষ্টা ও সমন্বিত কার্যক্রমের ফল।
অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন সময়ে তথ্য দিয়ে সহযোগিতা করা সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুলিশ।
পাশাপাশি পুলিশের বিভিন্ন কার্যক্রম ও অপরাধবিরোধী অভিযান সম্পর্কে সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ায় সাংবাদিকদের প্রতিও ধন্যবাদ জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে।
অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে টিম সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬