বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

পরিবারকে দ্রুত চিকিৎসা

হাসপাতালভিত্তিক ১৩ নম্বর হেল্পলাইন চালু এনএইচএর উদ্যোগে

ছবি: চেকপোস্ট

দেশজুড়ে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩টি ফোন নম্বরভিত্তিক হেল্পলাইন চালু করেছে ন্যাশনাল হেলথ এলায়েন্স এনএইচএ। সংগঠনটি জাতীয় নাগরিক পার্টি সমর্থিত চিকিৎসকদের সংগঠন হিসেবে পরিচিত।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন কার্যক্রম চালু করা হয়েছে বলে জানানো হয়।

বুধবার ১৩ মে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনএইচএ’র দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম স্বেচ্ছাসেবী চিকিৎসকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের জন্য পৃথক নম্বর দেওয়া হয়েছে।

এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং আশপাশের হাসপাতালগুলোর জন্যও স্বেচ্ছাসেবী চিকিৎসকদের নির্দিষ্ট নম্বর দেওয়া হয়েছে, যাতে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা যায়।

ডিএনসিসি হাসপাতাল এবং ডা. এমআর খান শিশু হাসপাতাল (মিরপুর-২)-এর জন্যও আলাদা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের মতে, হাম আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসা সেবা দ্রুত পৌঁছে দিতে এবং অভিভাবকদের সহায়তা সহজ করতে এই সমন্বিত হেল্পলাইন চালু করা হয়েছে।

#শিশু_স্বাস্থ্য #হাম_চিকিৎসা #হেল্পলাইন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

হাসপাতালভিত্তিক ১৩ নম্বর হেল্পলাইন চালু এনএইচএর উদ্যোগে

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

দেশজুড়ে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৩টি ফোন নম্বরভিত্তিক হেল্পলাইন চালু করেছে ন্যাশনাল হেলথ এলায়েন্স এনএইচএ। সংগঠনটি জাতীয় নাগরিক পার্টি সমর্থিত চিকিৎসকদের সংগঠন হিসেবে পরিচিত।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই হেল্পলাইন কার্যক্রম চালু করা হয়েছে বলে জানানো হয়।

বুধবার ১৩ মে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনএইচএ’র দফতর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম স্বেচ্ছাসেবী চিকিৎসকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের জন্য পৃথক নম্বর দেওয়া হয়েছে।

এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং আশপাশের হাসপাতালগুলোর জন্যও স্বেচ্ছাসেবী চিকিৎসকদের নির্দিষ্ট নম্বর দেওয়া হয়েছে, যাতে দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা যায়।

ডিএনসিসি হাসপাতাল এবং ডা. এমআর খান শিশু হাসপাতাল (মিরপুর-২)-এর জন্যও আলাদা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকদের মতে, হাম আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসা সেবা দ্রুত পৌঁছে দিতে এবং অভিভাবকদের সহায়তা সহজ করতে এই সমন্বিত হেল্পলাইন চালু করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত