বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হারানো ৬২ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছে বরিশাল জেলা পুলিশ

ছবি: চেকপোস্ট

হারিয়ে যাওয়া ৬২টি মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে বরিশাল জেলা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের নিরলস প্রচেষ্টায় এসব মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ ও সাধারণ ডায়েরির পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ফোনগুলোর অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। ধারাবাহিক অনুসন্ধান ও প্রযুক্তিগত কার্যক্রমের মাধ্যমে ৬২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন অনেকের কাছেই শুধু একটি ইলেকট্রনিক ডিভাইস নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে প্রিয়জনের ছবি, গুরুত্বপূর্ণ যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য ও নানা স্মৃতি। তাই হারানো ফোন ফিরে পাওয়ার ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ।

মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীদের অনেকেই বরিশাল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরিশাল জেলা পুলিশ বলছে, জনগণের নিরাপত্তা ও সেবায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা পুলিশ।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হারানো ৬২ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছে বরিশাল জেলা পুলিশ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হারিয়ে যাওয়া ৬২টি মোবাইল ফোন তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে বরিশাল জেলা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের নিরলস প্রচেষ্টায় এসব মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ ও সাধারণ ডায়েরির পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ফোনগুলোর অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। ধারাবাহিক অনুসন্ধান ও প্রযুক্তিগত কার্যক্রমের মাধ্যমে ৬২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন অনেকের কাছেই শুধু একটি ইলেকট্রনিক ডিভাইস নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে প্রিয়জনের ছবি, গুরুত্বপূর্ণ যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য ও নানা স্মৃতি। তাই হারানো ফোন ফিরে পাওয়ার ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ।

মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীদের অনেকেই বরিশাল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বরিশাল জেলা পুলিশ বলছে, জনগণের নিরাপত্তা ও সেবায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে জেলা পুলিশ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত