শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

টিকা নিয়ে বিভ্রান্তি বন্ধ ও জনসচেতনতা

হাম সংকটে দোষারোপ নয়, জরুরি পদক্ষেপের দাবি

বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন ইনিশিয়েটিভ আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি: সংগৃহীত

দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দোষারোপের রাজনীতির পরিবর্তে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের দায় নির্ধারণ, তদন্ত ও বিচারের দাবিও তুলেছেন তারা।

শনিবার ১৬ মে রাজধানীর ডেইলি স্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন ইনিশিয়েটিভ আয়োজিত ‘প্রতিরোধযোগ্য রোগে শিশু মৃত্যু নয় জবাবদিহি, ন্যায়বিচার ও জরুরি জনস্বাস্থ্য পদক্ষেপ চাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলা হয়।

আলোচনায় অংশ নিয়ে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন বলেন, ২০২৬ সালে এসেও হাম নিয়ে কথা বলতে হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযোগ করেন, টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একই সঙ্গে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণেই হামের ভয়াবহতা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

শাওন আরও বলেন, টিকা কেনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবহেলা ছিল এবং সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি হামের কারণে শিশু মৃত্যুর ঘটনায় সরকারের জবাবদিহি দাবি করেন।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, এত শিশু মারা গেলেও কেউ দায় নিচ্ছে না। এখন দোষারোপের চেয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি শিশুদের পুষ্টি, স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, হামে আক্রান্ত শিশুদের পুনর্বাসন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে কার্যকর উদ্যোগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি। পাশাপাশি শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

#হামসংকট #শিশুস্বাস্থ্য #জনস্বাস্থ্য

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

হাম সংকটে দোষারোপ নয়, জরুরি পদক্ষেপের দাবি

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত