মূল পাতা

স্বাস্থ্য

হাম ও উপসর্গে এক দিনে আরও ৮ মৃত্যু

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬
হাম ও উপসর্গে এক দিনে আরও ৮ মৃত্যু
ফাইল ছবি

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১০২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্যের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি (তিনজন) মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া রংপুরে দুই, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। আর ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩৭১ জনের।

হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৫৬৩ জন। এরপর সিলেটে ২২৮ জন, চট্টগ্রামে ১৩০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৩ জন এবং রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসা মৃত্যু স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর হাম রোগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হাম ও উপসর্গে এক দিনে আরও ৮ মৃত্যু
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


হাম ও উপসর্গে এক দিনে আরও ৮ মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১০২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্যের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি (তিনজন) মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া রংপুরে দুই, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। আর ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩৭১ জনের।

হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৫৬৩ জন। এরপর সিলেটে ২২৮ জন, চট্টগ্রামে ১৩০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৩ জন এবং রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত