সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কুমেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যখাত নিয়ে কড়া মন্তব্য

হামে শিশু মৃত্যুর পরই জানা গেল ভ্যাকসিন নেই: স্বাস্থ্যমন্ত্রী

কুমেক হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন দাবি করেছেন, দেশে হামের প্রকোপ শুরু হওয়ার সময় কোনো ভ্যাকসিন মজুত ছিল না। তিনি বলেন, একটি শিশু মৃত্যুর পর পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, দেশে কোনো ভ্যাকসিন নেই। এরপর থেকেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়।

রোববার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী অভিযোগ করে বলেন, আগের সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার ভ্যাকসিন সংগ্রহের জন্য রিমাইন্ড দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রাইভেটভাবে ভ্যাকসিন কেনার নামে অনিয়মের চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানও যাচাই করেন।

সাখাওয়াত হোসেন বলেন, হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। হাসপাতালের পরিচ্ছন্নতা, ইমার্জেন্সিতে ডাক্তার উপস্থিতি এবং খাবারের মান ঠিক রাখতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলা যেন না থাকে, সেটি নিশ্চিত করতেই আকস্মিক পরিদর্শনে নেমেছেন তিনি।

#হামসংকট #স্বাস্থ্যমন্ত্রী #ভ্যাকসিনসংকট

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

হামে শিশু মৃত্যুর পরই জানা গেল ভ্যাকসিন নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন দাবি করেছেন, দেশে হামের প্রকোপ শুরু হওয়ার সময় কোনো ভ্যাকসিন মজুত ছিল না। তিনি বলেন, একটি শিশু মৃত্যুর পর পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, দেশে কোনো ভ্যাকসিন নেই। এরপর থেকেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়।

রোববার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী অভিযোগ করে বলেন, আগের সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনকে একাধিকবার ভ্যাকসিন সংগ্রহের জন্য রিমাইন্ড দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং প্রাইভেটভাবে ভ্যাকসিন কেনার নামে অনিয়মের চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, ওয়ার্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানও যাচাই করেন।

সাখাওয়াত হোসেন বলেন, হামের রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। হাসপাতালের পরিচ্ছন্নতা, ইমার্জেন্সিতে ডাক্তার উপস্থিতি এবং খাবারের মান ঠিক রাখতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলা যেন না থাকে, সেটি নিশ্চিত করতেই আকস্মিক পরিদর্শনে নেমেছেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত