দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সময়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মৃতদের মধ্যে ঢাকায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চারজন, ময়মনসিংহে দুজন এবং রাজশাহী, সিলেট ও বরিশালে একজন করে শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ শিশু। আর পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়ে মারা গেছে ৮৮ শিশু।
এদিকে দেশে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৬ হাজার ২৩ শিশুর মধ্যে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৭২ শিশু।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত একজন শিশু থেকে আরও ১৬-১৭ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কের জটিলতাসহ নানা সমস্যায় মৃত্যুঝুঁকি বাড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুর জ্বর, কাশি, হাঁচি ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে ভিটামিন ‘এ’ সাপ্লিমেন্ট ও সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬