সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

ভেনিসে সহযোগিতা পেলেও টিম

হামলার পর নিজের টিমই পাশে দাঁড়ায়নি: বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

ইতালিতে হামলা ও হেনস্তার পর নিজের সিনেমার টিমের কাছ থেকেই সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বরং হামলার পর তাকে টিম থেকে একরকম ‘ডিজওন’ করা হয়েছে বলে দাবি করেছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী।

এমনকি কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা থাকলেও সেখানেও তাকে যেতে নিষেধ করা হয়েছিল বলে জানিয়েছেন বাঁধন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ইতালি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমার টিমের আচরণ নিয়ে কথা বলেন বাঁধন।

তিনি বলেন, হামলার পর ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশ সরকার এবং ইতালিতে বাংলাদেশের দূতাবাস থেকে সহযোগিতা পেয়েছেন। তবে নিজের সিনেমার টিমের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি।

বাঁধনের ভাষায়, ‘আমার যে টিম, তারা আমাকে ডিজওন করেছে।’ ফেস্টিভ্যালের বাকি দিনগুলোতে টিমের সঙ্গে অংশ নিতেও তাকে নিষেধ করা হয়েছিল বলে জানান তিনি। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে দাবি করেন এই অভিনেত্রী।

তবে একই সিনেমার সহঅভিনেতা সুনেরাহ বিনতে কামাল, জায়নিন ও জায়নিনের মা তাকে সহযোগিতা করেছেন বলে জানান বাঁধন।

হামলার পর সরকারি সহযোগিতা

ইতালিতে হামলার পর নিরাপত্তার বিষয়ে বিভিন্ন পর্যায় থেকে সহযোগিতা পাওয়ার কথাও জানান বাঁধন।

তিনি বলেন, ঘটনার দিন রাতেই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূতও তাকে সহযোগিতা করেছেন।

এ ছাড়া ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, আন্ডার সেক্রেটারি এবং পুলিশ বিভাগ থেকেও নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক তাকে লিডোতেই থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন বলেও জানান বাঁধন।

কী ঘটেছিল ইতালিতে?

গত ৭ সেপ্টেম্বর ইতালির মেস্ত্রে শহরে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট প্রবাসীদের একটি অংশ তার ওপর হামলা চালায়।

এ ঘটনায় ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা দায়ের করেন তিনি।

এর আগে ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নেন বাঁধন। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনীতে অংশ নিতেই ইতালি গিয়েছিলেন তিনি।

#আজমেরী_হক_বাঁধন #দ্য_ডিফিকাল্ট_ব্রাইড #ভেনিস_চলচ্চিত্র_উৎসব

চেকপোস্ট

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর নিজের টিমই পাশে দাঁড়ায়নি: বাঁধন

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত