মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

লাগানো হলো ২০০ চারা

হাবিপ্রবিতে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি, ভিসির আহ্বান

ছবি : চেকপোস্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. এম. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। সবুজায়ন ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ফলদ, বনজ ও ঔষধি গাছের পরিবেশগত গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে দেশের সম্পদ সংরক্ষণে বড় ভূমিকা রাখা সম্ভব।

পরে ভাইস-চ্যান্সেলর একটি চালতা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, কর্মসূচির ধারাবাহিকতায় হাবিপ্রবি ক্যাম্পাসে বনজ, ফলদ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির মোট ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।

#হাবিপ্রবি #বৃক্ষরোপণ_কর্মসূচি #সবুজ_ক্যাম্পাস

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

হাবিপ্রবিতে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি, ভিসির আহ্বান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার প্রফেসর ড. এম. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। সবুজায়ন ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ফলদ, বনজ ও ঔষধি গাছের পরিবেশগত গুরুত্বের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে দেশের সম্পদ সংরক্ষণে বড় ভূমিকা রাখা সম্ভব।

পরে ভাইস-চ্যান্সেলর একটি চালতা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, কর্মসূচির ধারাবাহিকতায় হাবিপ্রবি ক্যাম্পাসে বনজ, ফলদ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির মোট ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত