বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

জাহাজ থামাল ইরান

হরমুজ প্রণালিতে ৩ তেল ট্যাংকারে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে টহল দিচ্ছে ইরানের আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে ‘অনিরাপদ ও অবৈধ নৌপথে’ চলাচল অব্যাহত রাখায় তিনটি তেল ট্যাংকারকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

তবে হামলায় ট্যাংকারগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা জাহাজে থাকা নাবিক ও ক্রু সদস্যদের কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি পতাকাবাহী একটি তেল ট্যাংকার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হওয়ায় এই অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক তেলবাজার ও নৌ চলাচলে বড় প্রভাব ফেলতে পারে।

#ইরান #হরমুজপ্রণালি #তেলট্যাংকার

চেকপোস্ট

বুধবার, ২৯ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে ৩ তেল ট্যাংকারে ইরানের হামলা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো থামিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী।

ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে দেওয়া একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে ‘অনিরাপদ ও অবৈধ নৌপথে’ চলাচল অব্যাহত রাখায় তিনটি তেল ট্যাংকারকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

তবে হামলায় ট্যাংকারগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিংবা জাহাজে থাকা নাবিক ও ক্রু সদস্যদের কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি পতাকাবাহী একটি তেল ট্যাংকার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন হওয়ায় এই অঞ্চলে যেকোনো সামরিক উত্তেজনা আন্তর্জাতিক তেলবাজার ও নৌ চলাচলে বড় প্রভাব ফেলতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত