রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপন অভিযানে মাধবপুর থেকে গ্রেফতার

হবিগঞ্জ পিএমকে অফিস ডাকাতি মামলায় র‌্যাব-৯ এর অভিযানে এক আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত আসামি মিন্টু তালুকদার। ছবি : চেকপোস্ট

হবিগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) অফিসে ডাকাতির ঘটনায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

রোববার (৭ জুন ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর থানার দরগাগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মিন্টু তালুকদার (২৬), হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২ মে রাত ৩টার দিকে অজ্ঞাত ৫–৬ জনের একটি দল পিএমকে অফিসের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অফিসে থাকা কর্মীদের জিম্মি করে আলমারি ও ড্রয়ার ভেঙে ২ লাখ ৫ হাজার ৮৮০ টাকা লুট করে নেয়।

এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে কর্মীদের আহত করে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের হয়।

র‌্যাব-৯ পরবর্তীতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পূর্বেও একটি চুরির মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

#হবিগঞ্জ_ক্রাইম #র‍্যাব_৯ #ডাকাতি_মামলা

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

হবিগঞ্জ পিএমকে অফিস ডাকাতি মামলায় র‌্যাব-৯ এর অভিযানে এক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) অফিসে ডাকাতির ঘটনায় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

রোববার (৭ জুন ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর থানার দরগাগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মিন্টু তালুকদার (২৬), হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২ মে রাত ৩টার দিকে অজ্ঞাত ৫–৬ জনের একটি দল পিএমকে অফিসের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অফিসে থাকা কর্মীদের জিম্মি করে আলমারি ও ড্রয়ার ভেঙে ২ লাখ ৫ হাজার ৮৮০ টাকা লুট করে নেয়।

এ সময় বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে কর্মীদের আহত করে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের হয়।

র‌্যাব-৯ পরবর্তীতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পূর্বেও একটি চুরির মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেফতার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত