হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গুরুতর আহত এনসিপি নেতা আরিফকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে হবিগঞ্জ শহরে এনসিপির জুলাই গণজাগরণ কর্মসূচি শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহত আরিফকে প্রথমে হবিগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে হামলার ঘটনার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় জেলা ছাত্রদলও। একই দিনে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬