বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কলেজ পর্যায়ে পেলেন স্বীকৃতি

হবিগঞ্জের গুণী শিক্ষক নির্বাচিত অধ্যক্ষ আল মামুন

হবিগঞ্জের গুণী শিক্ষক নির্বাচিত অধ্যক্ষ আল মামুন। ছবি : চেকপোস্ট

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষক বাছাইয়ে কলেজ পর্যায়ে হবিগঞ্জ জেলার গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষার প্রতি অঙ্গীকার, শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের কাগজপত্র জাতীয় পর্যায়ের বাছাইয়ের জন্য আঞ্চলিক শিক্ষা অফিস, সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, জাতীয় পর্যায়ের বাছাইয়েও তিনি তার যোগ্যতার স্বীকৃতি অর্জন করবেন।

গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেছেন তারা।

#আলমামুন #গুণীশিক্ষক #বিশ্বশিক্ষকদিবস

চেকপোস্ট

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

হবিগঞ্জের গুণী শিক্ষক নির্বাচিত অধ্যক্ষ আল মামুন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষক বাছাইয়ে কলেজ পর্যায়ে হবিগঞ্জ জেলার গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষার প্রতি অঙ্গীকার, শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।

শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের কাগজপত্র জাতীয় পর্যায়ের বাছাইয়ের জন্য আঞ্চলিক শিক্ষা অফিস, সিলেট থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, জাতীয় পর্যায়ের বাছাইয়েও তিনি তার যোগ্যতার স্বীকৃতি অর্জন করবেন।

গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেছেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত