রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রতিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা

সড়ক দুর্ঘটনায় আহত খাদ্যপ্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল

ছবি : চেকপোস্ট

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন ও খাদ্যপ্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জয়পুরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা শ্রমিক দলের শফিকুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাতে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্যপ্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার জন্য দোয়া করা হয়।

#দোয়া_মাহফিল #জয়পুরহাট #আব্দুল_বারী

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত খাদ্যপ্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন ও খাদ্যপ্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জয়পুরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা শ্রমিক দলের শফিকুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাতে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্যপ্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার জন্য দোয়া করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত