শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

শূন্য হলো সংরক্ষিত নারী আসন

স্পিকারের সঙ্গে মিষ্টির বৈঠক, জমা দিলেন পদত্যাগপত্র

ফেরদৌসী আহমেদ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কার্যালয়ে গিয়ে তিনি কয়েক মিনিট কথা বলেন। সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি।’

বৈঠকের পর পদত্যাগ করেছেন কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি মিষ্টি। পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’ পাশাপাশি ‘তদন্ত হোক’ বলেও মন্তব্য করেন।

তবে পরবর্তী সময়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিশ্চিত করেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তার পদত্যাগ কার্যকর হয়েছে। পদত্যাগের সঙ্গে সঙ্গে সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়েছে বলে জানান তিনি।

এর আগে মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে মিষ্টির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এ ঘটনায় তার সংশ্লিষ্টতা নিয়ে তদন্তের কথাও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল আলাদাভাবে নির্ধারিত হবে। 

#জাতীয়_সংসদ #ফেরদৌসী_আহমেদ #মিষ্টির_পদত্যাগ

চেকপোস্ট

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

স্পিকারের সঙ্গে মিষ্টির বৈঠক, জমা দিলেন পদত্যাগপত্র

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় সংসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কার্যালয়ে গিয়ে তিনি কয়েক মিনিট কথা বলেন। সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি।’

বৈঠকের পর পদত্যাগ করেছেন কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি মিষ্টি। পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’ পাশাপাশি ‘তদন্ত হোক’ বলেও মন্তব্য করেন।

তবে পরবর্তী সময়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিশ্চিত করেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তার পদত্যাগ কার্যকর হয়েছে। পদত্যাগের সঙ্গে সঙ্গে সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়েছে বলে জানান তিনি।

এর আগে মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে মিষ্টির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। এ ঘটনায় তার সংশ্লিষ্টতা নিয়ে তদন্তের কথাও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল আলাদাভাবে নির্ধারিত হবে। 

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত