সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে বিদ্যালয় পর্যায়ে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (১৮ মে) প্রতিমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম ও অব্যবস্থাপনার খবর প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন তিনি।
এ বিষয়ে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে জরুরি সভাও অনুষ্ঠিত হয়।
সভায় প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
তিনি আরও পাঁচ দফা নির্দেশনা দেন, যেখানে প্যাকেজিংয়ের মান কঠোরভাবে অনুসরণ, সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জাতীয় পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করার কথা বলা হয়।
এছাড়া কোনো অবস্থাতেই উপ-ঠিকাদারি দেওয়া যাবে না বলেও নির্দেশ দেন তিনি।
পরিদর্শন ব্যবস্থাকে জোরদার করতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিইও ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিইও দের মাসে দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, বিদ্যালয় পর্যায়ে মায়েদের সমন্বয়ে পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়। এতে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা অন্তর্ভুক্ত থাকবেন।
পাশাপাশি স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ যাচাই করে দ্রুত সুপারিশ জমা দিতে বলা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬