মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সৈয়দপুরে ৩টি চোরাই মোটর সাইকেলসহ ২ জন গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর শহর ও উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতালের পাশে) এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম ফরহাদ (২৫)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সাব্বির হোসেন মোটর সাইকেল চোর চক্রের সঙ্গে সরাসরি জড়িত। আর ফরহাদ চোরাই মোটর সাইকেল ক্রয় করে নিজের হেফাজতে রাখতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সৈয়দপুর শহরের পার্বতীপুর রোড এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মতির মোড় এলাকায় শাহরিয়ার ইসলাম ফরহাদের ভাড়াকৃত বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করার পাশাপাশি ফরহাদকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। তিনি বলেন, গ্রেপ্তার দুই জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে মোটর সাইকেল চুরি ও চোরাই মোটর সাইকেল কেনাবেচার সাথে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মোটর সাইকেলগুলোর বিষয়ে যাচাই-বাছাই চলছে। 

ওসি আরও বলেন, সৈয়দপুরে মোটর সাইকেল চুরি প্রতিরোধ এবং চোরাই যানবাহন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আজকের আটকদের সাথে আরও কেউ জড়িত আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে ৩টি চোরাই মোটর সাইকেলসহ ২ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত