রোববার, ১৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল

সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল
চেকপোস্ট

সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোররাতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বিজিবি।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ





সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৫ লাখ ১০ হাজার ৩০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) ভোররাতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বিজিবি।


এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।


তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত