সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় মানব পাচারে জড়িত থাকার অভিযোগে মো. আমির (২২) নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।
তবে এ ঘটনায় জড়িত আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া নামক স্থান থেকে বাঁশতলা বিওপির বিশেষ টহল দল তাঁদের আটক করে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক দুই বাংলাদেশি নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় বাসিন্দা মো. আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পাঠানোর সঙ্গে জড়িত বলে জানা গেছে। ঘটনার সময় তিনি দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আটক মো. আমির দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে। আটক অপর দুজন হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের মো. আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮)।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের মো. অনিক মিয়া (২৪) ও মো. আলাউদ্দিন (৫৪) পালিয়ে গেছেন বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন থাকায় তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন,
আটক মো. আমির ও দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬