সুনামগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার, ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের জিগাতলা সীমান্ত এলাকায় এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির।
তিনি বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর।
বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পর্যায়ক্রমে এসব সরঞ্জামের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। এছাড়া নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযান এবং এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
চলতি বছরের অভিযানের সাফল্য তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।
একই সময়ে ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকার মানুষের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে বিজিবি।
সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে বলে জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত