সুনামগঞ্জ সদর উপজেলা শাখার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠান এবং সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) জেলা মডেল মসজিদ হলরুমে এই শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা আব্দুল ওয়াহ্হাব এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মাওলানা হুসাইন আহমদ তামিম।
অনুষ্ঠানে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ করানো হয়। শপথে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। তিনি বলেন, জমিয়তের দায়িত্ব শুধু পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দ্বীন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার একটি মহান আমানত। তিনি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী এবং মাওলানা রফিক আহমদ উলাশনগরী। তাঁরা ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের সকল পর্যায়ে ঐক্য ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জমিয়তের দাওয়াত জমিয়তের পরগাম, আল্লাহর জমিনে আল্লাহর নেজাম” বাস্তবায়নে সকলকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬