শনিবার, ২২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্ত ও শাস্তির দাবি

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশ থেকে প্রায় ৪ হাজার ৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষনিধনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে গাছ কাটা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২২ আগস্ট) ইচ্ছারচর বাজার পয়েন্টে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় নেতৃবৃন্দ, সামাজিক বনায়নের সুবিধাভোগী ও স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কের পাশে থাকা ফলদ, বনজ ও ঔষধি গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। অথচ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, বর্তমানে ওই সড়কে কোনো সম্প্রসারণ বা উন্নয়নমূলক কাজ চলমান নেই।

বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্পের কথা বলে গাছ কাটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সওজের বক্তব্যের সঙ্গে বন বিভাগের কর্মকাণ্ডের পার্থক্যের কারণে বৃক্ষনিধনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

তারা আরও বলেন, গাছ কাটার পেছনে কোনো অসাধু চক্র বা সিন্ডিকেট জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

সমাবেশ থেকে গাছ কাটার কার্যক্রম বন্ধ, সামাজিক বনায়নের সুবিধাভোগীদের প্রাপ্য লভ্যাংশ প্রদান এবং বন বিভাগের কর্মকর্তা, সুবিধাভোগী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়।

এ ছাড়া অবৈধভাবে গাছ বিক্রির পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং কেটে ফেলা গাছের ক্ষতিপূরণ হিসেবে সড়কের পাশে দ্বিগুণ হারে নতুন সামাজিক বনায়ন করার দাবি তোলা হয়।

বক্তারা বলেন, সড়কের পাশের গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। নির্বিচারে এসব গাছ কেটে ফেললে দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়বে।

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটার কার্যক্রম বন্ধ করা না হলে হাওর এলাকার জনগণকে সঙ্গে নিয়ে বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

#সুনামগঞ্জ #বৃক্ষনিধনবন্ধকরুন #পরিবেশরক্ষাআন্দোলন

চেকপোস্ট

শনিবার, ২২ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত