শনিবার, ২২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশেষ শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ প্রতিপাদ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রচলিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে এখনও বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন শুধু অর্থনৈতিক দাবি নয়, এটি মানুষের মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। ইনসাফভিত্তিক ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক এবং শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমেদ রাজু, সুনামগঞ্জ জেলা উপদেষ্টা অ্যাডভোকেট শামসুদ্দিন ও অধ্যাপক আবদুল্লাহ।

বিশেষ অতিথিরা বলেন, শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে ন্যায্য পরিবেশ সৃষ্টি এবং অধিকার রক্ষায় সংগঠনের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও পেশাজীবী ইউনিয়নের বিপুলসংখ্যক শ্রমিক প্রতিনিধি ও দায়িত্বশীলরা অংশ নেন।

বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের পাশাপাশি কার্যকর শ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান।

#সুনামগঞ্জ #শ্রমিকঅধিকার #ইসলামিশ্রমনীতি

চেকপোস্ট

শনিবার, ২২ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত