শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অ্যাপের মাধ্যমে কমিশনভিত্তিক জুয়ার অভিযোগ

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জেলা শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. সাদিক হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদিক হাসান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাজারীগাঁও গ্রামের বাসিন্দা এবং আলাউদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, শহরের ৪ নম্বর ওয়ার্ডের আমবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অনলাইনে জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে র‍্যাব। পরে তার হেফাজতে থাকা মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়া প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য ও সংশ্লিষ্ট আলামত পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, বিভিন্ন অনলাইন গেমিং ও বেটিং অ্যাপের মাধ্যমে অধিক লাভের প্রলোভন দেখিয়ে লোকজনকে যুক্ত করতেন এবং এর বিনিময়ে কমিশন পেতেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #র‍্যাব৯ #অনলাইন_জুয়া

চেকপোস্ট

শুক্রবার, ১৯ জুন ২০২৬

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে অনলাইন জুয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জেলা শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. সাদিক হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাদিক হাসান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাজারীগাঁও গ্রামের বাসিন্দা এবং আলাউদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, শহরের ৪ নম্বর ওয়ার্ডের আমবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অনলাইনে জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে র‍্যাব। পরে তার হেফাজতে থাকা মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়া প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য ও সংশ্লিষ্ট আলামত পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, বিভিন্ন অনলাইন গেমিং ও বেটিং অ্যাপের মাধ্যমে অধিক লাভের প্রলোভন দেখিয়ে লোকজনকে যুক্ত করতেন এবং এর বিনিময়ে কমিশন পেতেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত