মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জমজমাট সাংস্কৃতিক আয়োজন

সুনামগঞ্জে রাধারমণ দত্ত স্মরণোৎসব অনুষ্ঠিত, ধামাইল গান সংরক্ষণের আহ্বান

ছবি : চেকপোস্ট

মরমি ও বৈষ্ণব সংগীতের কিংবদন্তি সাধক কবি রাধারমণ দত্তকে স্মরণ করে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘রাধারমণ দত্ত স্মরণোৎসব’। কবির জীবন, কর্ম ও সংগীতসাধনা নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অতিথিরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ স্মরণোৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ।

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি শিক্ষক পল্লব ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কবি ও সাহিত্যিক সুভাষ উদ্দিন, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সহসভাপতি দ্রুপদ চৌধুরী, নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান প্রমুখ।

এ ছাড়া জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

স্মরণোৎসবে কবি রাধারমণ দত্তের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীতসাধনা এবং বাংলা লোকসংগীতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বক্তারা বলেন, রাধারমণ দত্ত বাংলা লোকসংগীতের এক অনন্য সাধক। তাঁর রচিত অসংখ্য ধামাইল ও মরমি গান বাংলার লোকসংগীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। এই অমূল্য সাংস্কৃতিক সম্পদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর রচিত গানগুলো যথাযথভাবে সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Image

#সুনামগঞ্জ #রাধারমণদত্ত #ধামাইলগান

চেকপোস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে রাধারমণ দত্ত স্মরণোৎসব অনুষ্ঠিত, ধামাইল গান সংরক্ষণের আহ্বান

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

মরমি ও বৈষ্ণব সংগীতের কিংবদন্তি সাধক কবি রাধারমণ দত্তকে স্মরণ করে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘রাধারমণ দত্ত স্মরণোৎসব’। কবির জীবন, কর্ম ও সংগীতসাধনা নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অতিথিরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এ স্মরণোৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ ও জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ।

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি শিক্ষক পল্লব ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কবি ও সাহিত্যিক সুভাষ উদ্দিন, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের সহসভাপতি দ্রুপদ চৌধুরী, নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান প্রমুখ।

এ ছাড়া জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

স্মরণোৎসবে কবি রাধারমণ দত্তের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সংগীতসাধনা এবং বাংলা লোকসংগীতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বক্তারা বলেন, রাধারমণ দত্ত বাংলা লোকসংগীতের এক অনন্য সাধক। তাঁর রচিত অসংখ্য ধামাইল ও মরমি গান বাংলার লোকসংগীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। এই অমূল্য সাংস্কৃতিক সম্পদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর রচিত গানগুলো যথাযথভাবে সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত