সুনামগঞ্জে র্যাব-৯, থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে হাসাউড়া গ্রামের ফজনু মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর মিয়া (৩২)-কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
র্যাব-৯ জানায়, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬