সুনামগঞ্জ শহরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিরা জব্দ করা হয়েছে। একই ঘটনায় একজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ ডিবি পুলিশ-এর একটি দল সদর মডেল থানাধীন পুলিশ লাইন্স মসজিদ গেইটের সামনে অভিযান চালায়।
অভিযানে মো. সোহাগ (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল (৩৫), রাইসুল ইসলাম (৩০) ও ডালিম (৪৫) নামের আরও তিনজন পালিয়ে যায়।
অভিযানে ৫,৫২০ প্যাকেট ভারতীয় ফুসকা এবং ৭ বস্তা জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ টাকার বেশি। একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি হযরত আলী জানান, বৈধ কাগজপত্র না থাকায় এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬