‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘লেগাসি অব জুলাই’ শীর্ষক ৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টায় সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট থেকে ম্যারাথনের উদ্বোধন করা হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
ম্যারাথনটি কাজির পয়েন্ট থেকে শুরু হয়ে ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড ও কালীবাড়ি এলাকা অতিক্রম করে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে সুনামগঞ্জ পৌর এলাকার বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীদের একটি অংশ বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, মিডিয়া সম্পাদক মাসুদ আহমদ এবং সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আজিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ম্যারাথন শেষে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সমাপনী বক্তব্যে জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সচেতন এবং দেশ ও সমাজের ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬