মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বিএসএফ গুলিতে মৃত্যু নিয়ে উত্তেজনা

সীমান্ত হত্যা না কমলে লংমার্চের হুঁশিয়ারি দিলেন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে সাম্প্রতিক গুলিবর্ষণ ও সীমান্ত হত্যা ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার (১২ মে) তিনি বলেন, সীমান্ত হত্যা অব্যাহত থাকলে এবং কার্যকর ব্যবস্থা না নিলে তারা লংমার্চ কর্মসূচি ঘোষণা করবেন।

তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো দৃশ্যমান ভূমিকা নেই। তাঁর ভাষায়, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ঢাকাসহ দেশের সীমান্ত এলাকাতেও একই অবস্থা বিরাজ করছে।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারকে ভুয়া জাতীয়তাবাদী হিসেবে বিবেচনা করা হবে।

নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি সংবাদ বিজ্ঞপ্তির সমালোচনা করেন। তাঁর দাবি, সেখানে বাংলাদেশি নাগরিকদের মাদক চোরাকারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তিনি “বিদেশি বয়ান” বলে মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, সীমান্ত নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন করা প্রয়োজন এবং অতীতের ঘটনার পর বাহিনীর সক্ষমতা দুর্বল হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা জড়িত এবং এ বিষয়ে স্বচ্ছ তদন্ত দরকার।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে সীমান্তমুখী বৃহৎ লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন এবং কয়েকজন আহত হন। এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতদের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছে।

#সীমান্ত #সীমান্ত #বিএসএফ #লংমার্চ

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

সীমান্ত হত্যা না কমলে লংমার্চের হুঁশিয়ারি দিলেন পাটোয়ারী

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে সাম্প্রতিক গুলিবর্ষণ ও সীমান্ত হত্যা ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

মঙ্গলবার (১২ মে) তিনি বলেন, সীমান্ত হত্যা অব্যাহত থাকলে এবং কার্যকর ব্যবস্থা না নিলে তারা লংমার্চ কর্মসূচি ঘোষণা করবেন।

তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর কোনো দৃশ্যমান ভূমিকা নেই। তাঁর ভাষায়, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ঢাকাসহ দেশের সীমান্ত এলাকাতেও একই অবস্থা বিরাজ করছে।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারকে ভুয়া জাতীয়তাবাদী হিসেবে বিবেচনা করা হবে।

নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি সংবাদ বিজ্ঞপ্তির সমালোচনা করেন। তাঁর দাবি, সেখানে বাংলাদেশি নাগরিকদের মাদক চোরাকারবারি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তিনি “বিদেশি বয়ান” বলে মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, সীমান্ত নিরাপত্তা বাহিনীকে পুনর্গঠন করা প্রয়োজন এবং অতীতের ঘটনার পর বাহিনীর সক্ষমতা দুর্বল হয়েছে।

এ সময় তিনি অভিযোগ করেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা জড়িত এবং এ বিষয়ে স্বচ্ছ তদন্ত দরকার।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে সীমান্তমুখী বৃহৎ লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন এবং কয়েকজন আহত হন। এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহতদের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত