সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর জাঙ্গালহাটা গ্রামের জাহিদুল ইসলাম ছদরুল (৩৫) পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাহমিদা আক্তার মোহনা (২৯)-কে শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।
নিহত মোহনার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে সিলেটে পৃথক দুই ঘটনায় আরও দুইটি হত্যাকাণ্ড ঘটে, যা এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬