মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

গণমাধ্যম

এমপির দাবি, তরুণী তার দ্বিতীয় স্ত্রী

সামাজিক মাধ্যমে ছড়ানো গাজী নজরুলের ভিডিও ইস্যুতে ঢাবি শিক্ষকের প্রশ্ন

গাজী নজরুল ইসলাম ও শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে প্রশ্ন তোলেন।

পোস্টে তিনি লেখেন, “দুই দিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে। দুই দিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম।” এরপর তিনি ইংরেজিতে লেখেন, “Why!!! Simply why!!”

সম্প্রতি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন ওই তরুণীকে বিয়ে করেছেন।

এদিকে সামাজিক মাধ্যমে ওই তরুণীর একটি জীবনবৃত্তান্ত ছড়িয়ে পড়েছে। সেখানে গাজী নজরুল ইসলামের স্বাক্ষরসহ একটি সুপারিশের বিষয় উল্লেখ করা হয়েছে। জীবনবৃত্তান্তে তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে বলেও দাবি করা হচ্ছে।

ভাইরাল তথ্য অনুযায়ী, তরুণীর জন্মতারিখ ২০০৮ সালের ২২ মে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনাটি নিয়ে জামায়াতে ইসলামীও একটি বিবৃতি দিয়েছে। দলটি জানিয়েছে, বিষয়টি নিয়ে তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

#জামায়াতে_ইসলামী #গাজী_নজরুল_ইসলাম #গাজী_নজরুল_ইসলাম #সামাজিক_মাধ্যম_বিতর্ক

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সামাজিক মাধ্যমে ছড়ানো গাজী নজরুলের ভিডিও ইস্যুতে ঢাবি শিক্ষকের প্রশ্ন

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে প্রশ্ন তোলেন।

পোস্টে তিনি লেখেন, “দুই দিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে। দুই দিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম।” এরপর তিনি ইংরেজিতে লেখেন, “Why!!! Simply why!!”

সম্প্রতি গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তিনি জানান, প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন ওই তরুণীকে বিয়ে করেছেন।

এদিকে সামাজিক মাধ্যমে ওই তরুণীর একটি জীবনবৃত্তান্ত ছড়িয়ে পড়েছে। সেখানে গাজী নজরুল ইসলামের স্বাক্ষরসহ একটি সুপারিশের বিষয় উল্লেখ করা হয়েছে। জীবনবৃত্তান্তে তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে বলেও দাবি করা হচ্ছে।

ভাইরাল তথ্য অনুযায়ী, তরুণীর জন্মতারিখ ২০০৮ সালের ২২ মে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনাটি নিয়ে জামায়াতে ইসলামীও একটি বিবৃতি দিয়েছে। দলটি জানিয়েছে, বিষয়টি নিয়ে তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত