বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলিল লেখকরা।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখকরা। এ সময় বক্তারা দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
দলিল লেখক নেতারা বলেন, ‘আধুনিকায়নের নামে দলিল লেখকদের ঐতিহ্যবাহী পেশা থেকে সরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না।’ তারা দলিল লেখকদের পেশাগত অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানান।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ ও মহাসচিব কে এস হোসেন টমাসের নির্দেশনায় সারাদেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবেই সাতক্ষীরায় এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬