রাঙামাটির সাজেকের দুর্গম এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম ও দুরবস্থা নিয়ে ভিডিও প্রকাশ করায় নারী কনটেন্ট ক্রিয়েটর রিতা চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘রি জাং সি চাকমা’ শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত ১৬ মে তিনি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ছয়নালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা ও অনিয়ম নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে প্রায় ৩ লাখ ২৪ হাজার ভিউ, শত শত মন্তব্য এবং হাজারের বেশি শেয়ার পায়।
অভিযোগ অনুযায়ী, ভিডিওতে বিদ্যালয়ের দীর্ঘদিনের অব্যবস্থাপনা, শিক্ষক সংকট এবং অস্থায়ী শিক্ষকদের মাধ্যমে পাঠদানের বিষয় তুলে ধরা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অসন্তুষ্ট হয়ে চাপ সৃষ্টি করেন এবং পরে তাকে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী।
রিতা চাকমা আরও জানান, ভিডিও প্রকাশের পর তাকে গ্রাম থেকে উচ্ছেদের হুমকিও দেওয়া হয়। পরে বিষয়টি কিছুটা সমাধান হলেও তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়দের দাবি, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এখনো টিনশেড ঘরেই চলছে এবং দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে জর্জরিত।
অন্যদিকে বাঘাইছড়ি উপজেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্গম এলাকার কারণে নজরদারির সীমাবদ্ধতা রয়েছে এবং শিক্ষক সংকট দীর্ঘদিনের সমস্যা। তবে অভিযোগের বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬