বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে থেকে পরিচালক নির্বাচিত হন।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। মোট ৭৬ ভোটারের মধ্যে ৭৪টি ভোট পড়ে।
ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে তামিমসহ মোট ১২ জন নির্বাচিত হন।
তালিকায় আরও রয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ফয়সাল ইয়াসির, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।
ভোটের হিসাবে তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু ৭২টি করে ভোট। মাসুদুজ্জামান পান ৭০ ভোট।
এই নির্বাচনের মধ্য দিয়ে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠনের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। এখন নতুন নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া শুরু হবে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬