শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

জনকল্যাণমূলক বিকল্প প্রস্তাবের আহ্বান

সরকারের সমালোচনার পাশাপাশি বিকল্প পরিকল্পনা দিন: নজরুল ইসলাম খান

বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

সরকারের কোনো কর্মসূচি বা নীতির সমালোচনা থাকলে তার পাশাপাশি জনগণের কল্যাণে আরও ভালো বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলোর সব কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ ও তাদের কষ্ট লাঘব করা। সরকারের কোনো কর্মসূচি পছন্দ না হলে তার সমালোচনা করা যাবে। তবে এর পরিবর্তে কী করা যেতে পারে, সেই পরিকল্পনাও তুলে ধরতে হবে।

তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এ আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী নিহত, নির্যাতিত ও নিপীড়নের শিকার হয়েছেন। নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এটি ক্ষমতা নয়, দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনীতি পুনর্গঠন ও সাধারণ মানুষের জীবনযাত্রার কষ্ট কমানোর ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র ও অর্থনীতি সংকটে পড়লে বিএনপি দায়িত্ব নিয়ে তা মোকাবিলার চেষ্টা করেছে।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় দেশের ওপর ঋণের বোঝা ছিল। পাশাপাশি অর্থপাচার ও দুর্নীতির মাধ্যমে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন পরিস্থিতিতে সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, কোনো সরকারি উদ্যোগে আপত্তি থাকলে শুধু বিরোধিতা না করে আরও কার্যকর প্রস্তাব দিতে হবে। কৃষকদের বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়ার উদ্যোগ নিয়ে আপত্তি থাকলেও তার পরিবর্তে আরও ভালো পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি।

রাজনীতিতে নতুনদের উদ্দেশে তিনি যুক্তিবাদী হওয়ার এবং জনগণের পক্ষে থাকার আহ্বান জানান। একই সঙ্গে এমন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, যাতে অতীতের স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি সুবিধা পেতে পারে।

সাম্প্রতিক বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সঙ্গে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গণতন্ত্র সুসংহত করা, অর্থনীতি শক্তিশালী করা এবং জনগণের কষ্ট দূর করাই রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত।

জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্ত্রাস, অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জনমত গড়ে তোলার কথা বলেন।

সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#রাজনীতি #বিএনপি #নজরুলইসলামখান

চেকপোস্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারের সমালোচনার পাশাপাশি বিকল্প পরিকল্পনা দিন: নজরুল ইসলাম খান

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত